Notice
আমাদের স্কুল
খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস ।
খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান। এটি কক্সবাজার জেলার অন্তগর্ত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবস্থিত। ১৯৬৬ সালে খুটাখালী গ্রামের কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের একান্ত প্রচেষ্টায় ও সহযোগিতায় খুটাখালী কেন্দ্রীয় প্রাইমারী স্কুলের মাঠের পূব পার্শ্বে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালে এলাকার কিছু ধনাড্য ও দানশীল ব্যক্তি বর্গের সহায়তায় বিদ্যালয়টি নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়। জমি দাতারা হলেন জনাব, আলহাজ্ব সুলতান আহমদ সিকদার, হাজী বদিউজ্জামান সওদাগর, আলহাজ্ব আব্দুচ্ছালাম সিকদার,হাজী আহমদ খাইর মাষ্টার, অধ্যাপক মো: নাজের, হাজী আব্দু ছমদ প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে যে সকল শিক্ষকগণ শ্রম ও মেধা দিয়ে এগিয়ে এসেছেন তাঁরা হলেন আফজাল আহমদ বি.এ,সুলতান আহমদ মাষ্টার,মৌলভী ছৈয়দ আহমদ, মাষ্টার নুরুল হক,মাষ্টার মো: নাজের আহমদ,মৌলানা ছিদ্দিক আহমদ প্রমুখ। ১৯৭৪ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন যারা
| নাম | পদবী | কার্যকাল |
| জনাব নুর আহমদ | প্রধান শিক্ষক | ০১/০১/১৯৬৬ - ৩১/১২/১৯৬৬ |
| জনাব নুরুল হুদা ফরাজী | প্রধান শিক্ষক | ০১/০১/১৯৬৭ – ৩০/০৬/১৯৬৭ |
| জনাব নুরুল আবছার হেলালী | প্রধান শিক্ষক | ০১/০৭/১৯৬৭ – ২৩/০৩/১৯৭০ |
| জনাব আফজাল আহমদ | প্রধান শিক্ষক | ২৪/০৩/১৯৭০ - ৩১/০৫/১৯৭৬ |
| জনাব মো: রশিদ আলম | প্রধান শিক্ষক | ০১/০৬/১৯৭৬ - ৩১/০৫/১৯৭৮ |
| জনাব আফজাল আহমদ | প্রধান শিক্ষক | ০১/০৬/১৯৭৮ - ৩১/০৭/১৯৭৮ |
| জনাব মো: সাইফুল হক | প্রধান শিক্ষক | ০১/০৮/১৯৭৮ - ৩১/১০/২০০৮ |
| জনাব,কাজী ফরিদুল হক | প্রধান শিক্ষক | ০১/১১/২০০৮ - ০২/০১/২০১৭ |
| জনাব এস.এম কামাল উদ্দিন | প্রধান শিক্ষক | ০৩/০১/২০১৭ – ০৯/০২/২০২৩ |
| জনাব মো: জিয়াউল আলম | প্রধান শিক্ষক | ১০/০২/২০২৩ - অদ্যাবধি |