"
প্রধান শিক্ষকের বাণী
সভ্যতার অন্যতম প্রধান নিয়ামক হল শিক্ষা। কালের অমোঘ নিয়মে শিক্ষা ও সংস্কৃতি চলে এসেছে পরস্পর হাত ধরাধরি করে এই ধরিত্রীর মেঠুপথ বেয়ে। তার পথচলা ছিল না কখনো সুগম কিংবা মসৃন পেলব। তাকে মাড়াতে হয়েছে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বন্ধুর পথ। শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান এই ত্রয়ী সম্মিলনে বিকশিত হয়েছে শিক্ষা ও সংস্কৃতি পালাবদল ঘটেছে শিক্ষা বিস্তারের নব নব ক্ষেত্র সভ্যতার ক্রম বিকাশে অর্জিত হয়েছে উত্তরোত্তর সমৃদ্ধি।
তারই সূত্র ধরে প্রতিষ্ঠিত হয়েছে খুটাখালীর মাটি ও মানুষের প্রাণের এই বিদ্যাপীঠ। যার নাম ধারন করেছে এই জনপদের মানুষের
মননশীল আবেগের উত্তরীয়-শিকড়ের বহিঃ প্রকাশ: খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি অনেক প্রাজ্ঞ ও বিজ্ঞজনের সুদক্ষ পরিচালনায় বর্তমান রূপ পরিগ্রহ করেছে। দক্ষ প্রধান শিক্ষকদের শ্রম ও মেধা দিয়ে বিদ্যালয় নামক মহিরুহটিকে করেছে ফুলে-ফলে সুশোভিত, বয়ে দিয়েছে উন্নয়নের এক ফল্গুধারা। বিদ্যালয়ের এই সুদীর্ঘ পথচলায় এই জনপদকে উপহার দিয়েছে কিছু উজ্জ্বল নক্ষত্র- যারা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে জাতীয় সেবায় নিযোজিত থেকে বিদ্যালয়কে করেছে মহিমান্বিত। এই বিদ্যালয় থেকে বেরিয়েছে বরেণ্য শিক্ষাবিদ, মানব সেবার শিরোমণি চিকিৎসক, দক্ষ প্রকৌশলী, জনপ্রিয় রাজনীতিবিদ, আইনা, প্রশাসক প্রমুখ। সর্বোপরি খুটাখালীর আমজনতার লালিত স্বপ্ন ঘরে ঘরে লিখতে পড়তে পারা"- পূরণে বদ্ধ পরিকর ছিল এই প্রতিষ্ঠান। এটা বলার অপেক্ষা রাখে না যে, এই যাত্রায় অগ্রনী ভূমিকা পালন করেছে খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বর্তমানে এক ঝাঁক উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক এবং সেই সাথে দীর্ঘ দিনের শিক্ষকতার মহানব্রত পালন করা অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকার মেল বন্ধনে পুণতা পেয়েছে জনবল কাঠামো। সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবছর এস.এস.সি পরীক্ষায় চকরিয়া উপজেলার অন্যতম সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বাক্ষর রেখে চলছে। সেই সাথে সহপাঠ্যক্রমিক শিক্ষা (কু-কারিকুলার এক্টিভিটিস) স্কাডট গালস গাইডসহ সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রনী ভূমিকা পালন করছে।
কচি কাঁচা শিক্ষার্থীদের প্রাণচঞ্চল উর্মিমুখর কোলাহলে সকাল বেলা স্কুল ক্যাম্পাসে তৈরী হয় অনিন্দ্য সুন্দর এক পরিবেশ। জাতীয় সংগীতের মনোরম সুরের মূর্ছনায় শুরু হয় বিদ্যালয়ের প্রাত্যহিক কমযাত্রা। এই কমযজ্ঞে যুক্ত হয় শিল্প ও সৌন্দয়ের অপুর্ব এক সমন্বয়।
"শেখার তরে ঢুকে পড়ি সেবার তরে বেরিয়ে পড়ি" । এই হোক আমাদের প্রত্যয়। স্নিগ্ধ মধুর হোক সকল গুঞ্জন, সকল দৃশ্যমান বস্তু হয়ে উঠুক নান্দনিক সৌন্দযের পরম আধার। বিদ্যালয়ের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।
অব্যাহত থাকুক খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রা।
বিনয়াবনত
প্রধান শিক্ষক
খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
"